বিয়ানীবাজারে ১টি দেশীয় ওয়ানশুটার গান উদ্ধার করেছে র‌্যাব

প্রকাশিত May 1, 2026
বিয়ানীবাজারে ১টি দেশীয় ওয়ানশুটার গান উদ্ধার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ১টি দেশীয় ওয়ানশুটার গান উদ্ধার করেছে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালীন শুক্রবার (১ মে/১৮ বৈশাখ) আনুমানিক রাত আড়াইটায় উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া এলাকায় একটি জঙ্গলের ভিতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় দেশীয় তৈরি এ অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ওয়ানশুটার গানটি বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।