শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের শুভেচ্ছা

প্রকাশিত October 11, 2021
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের শুভেচ্ছা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদেরকে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব যথাযথভাবে পালন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে।
তারা সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।