লাখাইয়ের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশিত March 21, 2019
লাখাইয়ের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ অন্তত ৫০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার জিরুন্ডা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে কেসলি মিয়ার সাথে একই গ্রামের আবু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে বুধবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।