মাধবপুরে পালিত হলো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস

প্রকাশিত September 29, 2021
মাধবপুরে পালিত হলো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক। সমাজসেবা কর্মকর্তা আশ্রাফ আলী তাপসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রেসক্লাব সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন রনি, মো আইয়ুব খান, জামাল মো আবু নাছের, রাজীব দেব রায় রাজু ও মিজানুর রহমান।