মধ্যনগরে এসপি রায় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত January 13, 2026
মধ্যনগরে এসপি রায় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মধ্যনগর সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের সমাজসেবামূলক সংগঠন এসপি রায় ফাউন্ডেশন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি/২৯ পৌষ) বিকেলে সংগঠনের কার্যালয়ে প্রয়াত ডা সন্তপদ রায়ের সহধর্মিণী শিপ্রা রায়ের অর্থায়নে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।
এ সময় অমিত রায় চৌধুরী জয়ের সঞ্চালনায় প্রয়াত ডা সন্তপদ রায়ের জীবন ও কর্ম তুলে ধরেন পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় কর্মসূচির প্রশংসা করে বেশ কিছু পরামর্শ দেন।
কর্মসূচিতে সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক শাখা ব্যাবস্থাপক দীপংকর সরকার দিপু, জ্যোতির্ময় রায়, মো আলী হোসেন, সুদর্শন সরকার প্রমুখ।