ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব ও জেলা প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ

প্রকাশিত April 7, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব ও জেলা প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায় করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (৭ এপ্রিল/২৪ চৈত্র) আনুমানিক সকাল ১০টা থেকে প্রায় ৪ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের (২০০৯) ৫২ ধারায় বিল্লাল মিয়াকে (পিতা মৃত জুরু মিয়া, গোকর্ণঘাট দক্ষিণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া) ২০ হাজার টাকা, শরিফকে (পিতা বিল্লাল মিয়া, গোকর্ণঘাট দক্ষিণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া) ২০ হাজার টাকা ও জামালকে (পিতা মৃত আব্দুল খালেক, ছয়বাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া) ১০ হাজার টাকা (সর্বমোট ৫০ হাজার টাকা) জরিমানা ও তাদের নিকট থেকে ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।