দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান আলোকচিত্রী, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য শংকর দাসের মা আরতি রানী দাসের মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে।
এক শোকবার্তায় সংগঠনের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন প্রয়াত আরতি রানী দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার (৭ মার্চ) সকাল ১১টা ২৫ মিনিটে সিলেট মহানগরীর লামাবাজার নয়াপাড়ায় নিজ বাসভবনে আরতি রানী দাস শেষনিশ্বাস ত্যাগ করেন।
এদিন গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের ছয়ঘরির বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। সংবাদ বিজ্ঞপ্তি