নবীগঞ্জ প্রেসক্লাব কর্মকর্তাদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

প্রকাশিত January 13, 2021
নবীগঞ্জ প্রেসক্লাব কর্মকর্তাদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সঙ্গে নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী কমিটি ও সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো মহিউদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মো সেলিম তালুকদার, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, তোফাজ্জল হোসেন ও মো সরওয়ার শিকদার, সাবেক সাধারণ সম্পাদক মো রাকিল হোসেন, সলিল বরণ দাশ, মো আলমগীর মিয়া ও ছনি চৌধুরী, বর্তমান সহ সভাপতি শাহ সুলতান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অর্থ সম্পাদক মো শওকত আলী, নির্বাহী সদস্য এম মুজিবুর রহমান, এম এ মুহিত, সদস্য মো আবু তালেব, মো. নূরুজ্জামান ফারুকী, জাকির হোসেন চৌধুরী, মো. মুজাহিদ আলম চৌধুরী, তৌহিদ চৌধুরী ও মো নাবেদ মিয়া।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো মহিউদ্দিন বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না। তাই সমাজের চোখ হিসেবে দায়িত্বশীল থেকে সত্য, ন্যায়নিষ্ঠ ও পক্ষপাতহীনভাবে সংবাদ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।