নবীগঞ্জ পৌর নির্বাচনে ‘নৌকা’য় ভোট দিতে অপু উকিলের আহ্বান

প্রকাশিত January 11, 2021
নবীগঞ্জ পৌর নির্বাচনে ‘নৌকা’য় ভোট দিতে অপু উকিলের আহ্বান

নবীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল বলেছেন, বিএনপির নিকট থেকে দেশের মানুষ ভাল কিছু আশা করতে পারে না। দেশের মানুষ উন্নয়ন চায়, শান্তিতে বসবাস করতে চায় এবং ভোট ও ভাতের অধিকার চায়। সেই অধিকার অক্ষুন্ন রাখতে পৌর নির্বাচনে ‘নৌকা’য় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তশালী করতে হবে।
তিনি আরো বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ সন্ত্রাস আর নৈরাজ্যে ভরে যায়। ২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার ফলে দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় অনুষ্ঠানাদি যথাযথভাবে পালন করতে পারেননি।
রবিবার বিকেলে নবীগঞ্জ নতুনবাজার মোড়ে নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর সমর্থনে গণসংযোগ শেষে এক পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানার পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খছরু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস মিয়া, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য শাহেদ গাজী, উপজেলা যুবলীগের আহবায়ক, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল রাহেল চৌধুরী প্রমুখ।
এর আগে অধ্যাপিকা অপু উকিলসহ নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণায় অংশ নেন।