দোয়া মাহফিলে কোনো রাজনৈতিক বক্তব্য নয় || মালিকের ঘোষণা

প্রকাশিত January 13, 2026
দোয়া মাহফিলে কোনো রাজনৈতিক বক্তব্য নয় || মালিকের ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক দোয়া মাহফিলে কোনো রাজনৈতিক বক্তব্য দিবেননা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি/২৯ পৌষ) বাদ মাগরিব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআনে খতম, আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
এম এ মালিক বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা যাতে দোয়া মাহফিলকে ‘আন্ডারমাইন্ড’ করতে না পারে সে জন্যেই এমন আয়োজনে কোনো রাজনৈতিক বক্তব্য দিবেননা।
তবে ২২ জানুয়ারির পর জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে রাজনৈতিক কর্মসূচির আয়োজন করবেন বলে তিনি ঘোষণা দেন।
জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দুর সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্মসম্পাদক তাজুল ইসলাম, উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান সোহেল, প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তোরণ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সাবেক আহবায়ক তোফাজ্জল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি