জগন্নাথপুরে গোতগাঁও আদর্শ সমাজকল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত January 1, 2021
জগন্নাথপুরে গোতগাঁও আদর্শ সমাজকল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের ওমান প্রবাসী মুজিবুর রহমান সাজুর উদ্যোগে প্রবাসীদের নিয়ে গঠিত গোতগাঁও আদর্শ সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে ইকরা ইসলামিক স্কুলের সভা কক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মখলুছ মিয়া। সাবেক ইউপি মেম্বার মো. আজির উদ্দিনের সভাপতিত্বে ও ইকরা ইসলামিক স্কুলের প্রিন্সিপাল এম. এ কাশেমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি মেম্বার মজুমদার আলী, সমাজসেবক জসিম উদ্দিন ও হাসান আহমদ। বিশেষ মোনাজাত পরিচালনা করেন, গোতগাঁও পাঞ্জেখানা মসজিদের ইমাম মাওলানা মোকাদ্দাছ আলী।
গোতগাঁও গ্রামের শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।