বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সিলেট জেলা শাখার কর্মী জাকির নূর চৌধুরী ও সাবেক ছাত্রনেতা এমদাদুল হক উবেদের উদ্যোগে অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় এই খাদ্য বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-২ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ, মহানগর আওয়ামী লীগ নেতা মুজিবুল হক জাবেদ, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, জেলা ছাত্রলীগ নেতা সাইফুল আলম সফু, মারুফ আহমদ, মুনতাকিম হোসাইন, সৈয়দ শিপু, নাদিম আহমদ ও মাসুদুল ইসলাম রাদেক।