ক্লিনিক্যাল ব্যবস্থাপনা ও কাউন্সিলিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত November 9, 2016
ক্লিনিক্যাল ব্যবস্থাপনা ও কাউন্সিলিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সিলেটের উদ্যোগে চার দিনব্যাপী যৌন-প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কিত ক্লিনিক্যাল ব্যবস্থাপনা ও কাউন্সিলিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়েছে।
সোমবার দুপুর ২টায় মির্জাজাঙ্গালে নির্ভানা ইন হোটেলে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি এসএসকেএস সাধারণ সম্পাদক রোটারিয়ান বেলাল আহমেদ। সভাপতিত্ব করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সিলেটের সমন্বয়কারী শেখ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন এসএসকেএস এনএইচএসডিপি প্রকল্পের পরিচালক মফিজুর রহমান বাবুল। পরিচালনায় ছিলেন মো আলমগীর মিয়া।
এসএসকেএস পরিচালিত সূর্যের হাসি ক্লিনিক ও সীমান্তিক পরিচালিত আরবান প্রাইমারি হেল্থ কেয়ার প্রজেক্টের কাউন্সিলরবৃন্দ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।