কমরেড আসাদ্দর আলীর মৃত্যুদিবস উপলক্ষে স্মরণসভা

প্রকাশিত February 5, 2017
কমরেড আসাদ্দর আলীর মৃত্যুদিবস উপলক্ষে স্মরণসভা

বাংলাদেশ সাম্যবাদী দলের সাবেক সভাপতি কমরেড আসাদ্দর আলীর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া বলেন, দেশে সরকারের পর সরকার পরির্তন হচ্ছে; কিন্তু শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছেনা।
দলের জেলা সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহের সভাপতিত্বে ও ব্রজগোপাল চৌধুরীর পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা কমরেড সুলতান বিশ্বাস, কমরেড সিকন্দর আলী, কমরেড মোশাহিদ আহমদ, সাবেক পিপি গিয়াস উদ্দিন, জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক আরিফ মিয়া, জাসদ নেতা আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেড এম শামছুল, হবিগঞ্জ জেলা নেতা শশাংক দত্ত, সাম্যবাদী দলের মহানগর আহবায়ক মহেন্দ্র সিংহ, জেলা যুব আন্দোলনের যুগ্ম আহবায়ক আজাদ মিয়া, জেলা সাম্যবাদী দলের নেতা নিবাস চক্রবর্তী, নির্মেলেন্দু ধর প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কমরেড আফরোজ আলী।