এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা

প্রকাশিত March 10, 2026
এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা

সারা দেশের বিভিন্ন বিভাগের প্রতিযোগীদের পিছনে ফেলে `এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড’ প্রতিযোগিতায় স্কুল গ্রুপে সিলেটের শেখ মাহজাবিন তারানা স্নেহা প্রথম স্থান অধিকার করেছে।
গত ৫ মার্চ রাজধানীতে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনাল পর্বে দেশসেরা পাঁচ প্রতিযোগীর মধ্যে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও ইসলামী জ্ঞানভিত্তিক এমসিকিউ পরীক্ষায় সে দেশসেরা নির্বাচিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি শেখ মাহজাবিন তারানা স্নেহার হাতে প্রথম পুরস্কারের ক্রেস্ট, এক লাখ টাকার চেক ও আলোক হেলথ কেয়ারের হেলথ কার্ড তুলে দেন।
সিলেট মহানগরীর বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল কাইয়ুম শাহীদ ও অ্যাডভোকেট শাহান শাহারা বেগম লাভলীর জ্যেষ্ঠ সন্তান এর্ং সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুলের ভাগ্নি শেখ মাহজাবিন তারানা স্নেহা সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থী। সংবাদ বিজ্ঞপ্তি