একুশের আলোকে নাট্য প্রদর্শনীর অষ্টম দিনে মঞ্চে ভূমিকন্যা

প্রকাশিত March 2, 2018
একুশের আলোকে নাট্য প্রদর্শনীর অষ্টম দিনে মঞ্চে ভূমিকন্যা

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীর অষ্টম দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ হয় নাটক ‘ভূমিকন্যা’।
নাটকটি ১৯৭১ সালের পূর্ব ও পরবর্তী সময়ে একজন নারীর লাঞ্ছনা ও পরবর্তী সময়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে রচিত। নাট্য নিকেতন প্রযোজিত নাটক ‘ভূমিকন্যা’ রচনা ও নির্দেশনা চম্পক সরকারের। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, তিথি খান, সুমন রায়, আমান উল্লা আমান, আফজাল আহমদ, প্রকাশ দাস, বদরুল আলম, জান্নাতুল ফেরদৌস নিশি ও শান্তনু সেন তাপ্পু।
নাটক শেষে নাট্য নিকেতন কর্মীদের হাতে উৎসব স্মারক তুলে দেন জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমেদ সেলিম ও প্রবাসী সাংবাদিক-গীতিকার ইশতিয়াক আহমেদ রুপু।