সিলেটে আঞ্চলিক স্কাউট সমাবেশ বৃহস্পতিবার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত January 3, 2018
সিলেটে আঞ্চলিক স্কাউট সমাবেশ বৃহস্পতিবার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ‘উন্নত স্কাউটিং দক্ষ নেতৃত্ব’ এই প্রতিপাদ্য বিষয়ে সিলেটে বুধবার থেকে ৫ম আঞ্চলিক স্কাউট সমাবেশ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে গোলাপগঞ্জ উপজেলা সদরের এমসি একাডেমি মাঠে আঞ্চলিক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব থাকবেন, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার জেষ্ঠসচিব ড মোজাম্মেল হক খান। সভাপতিত্ব করবেন, সিলেট অঞ্চলের সভাপতি শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার। বিশেষ স্কাউট ব্যক্তিত্ব থাকবেন, সিলেট অঞ্চলের পৃষ্ঠপোষক বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার আতিকুজ্জামান রিপন ও নির্বাহী পরিচালক আরশাদুল মুকাদ্দিস।
বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের ব্যবস্থাপনা ও পরিচালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।