বিশ্বে মানবাধিকার লংঘনের মহোৎসব চলছে : অ্যাডভোকেট লুৎফুর রহমান

প্রকাশিত December 11, 2017
বিশ্বে মানবাধিকার লংঘনের মহোৎসব চলছে : অ্যাডভোকেট লুৎফুর রহমান

সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান বলেছেন, বিশ্বজুড়ে মানবাধিকার লংঘনের মহোৎসব চলছে; কিন্তু বাংলাদেশে সরকারের দায়িত্বশীল আচরণে মানবাধিকার পরিস্থিতি তুলনামূলক ভাল আছে।
তিনি আরো বলেছেন, মানবাধিকার রক্ষায় শুধু মানবাধিকার কর্মীদের নয়-সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রবিবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জেলা পরিষদ ভবনের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট দিলীপ কুমার দাশ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো দিলোয়ার হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মো দেলোয়ার হোসেন খান।
এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে অতিথি হিসেবে অংশ নেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ ও ২নং ওয়ার্ডের সদস্য মতিউর রহমান মতি।