নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজারে বাবা-মাকে বেঁধে দুই মেয়েকে ধর্ষণ মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
রবিবার বেলা আড়াইটায় সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জুলফিকার হায়াত এ রায় দেন। এতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খায়রুল ইসলাম মাতুলকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো, কারাগারে থাকা উপজেলার পূর্ব পইলগ্রামের জয়নুল ইসলাম, সেলিম আহমদ, কালাম আহমদ ও হাসান আহমদ হাসু এবং পলাতক আব্দুল বাছিত। প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানার টাকা দুই বোন পাবেন।
২০১৪ সালের ২৫ মে ভোরে ৭/৮ জন মুখোশধারী চারখাই ইউনিয়নের এক চানাচুর বিক্রেতার ঘরে সিঁদ কেটে ঢুকে তাকে ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে বেঁধে তাদের দুই মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হয়।