সিলেট বিভাগে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় করলেন ডিআইজি

প্রকাশিত September 28, 2016
সিলেট বিভাগে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় করলেন ডিআইজি

নিজস্ব প্রতিবেদক : সিলেটে শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা বিষয়ে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে সিলেট রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক-ডিআইজি মো মিজানুর রহমান মতবিনিময় করেছেন।
বুধবার দুপুরে সিলেট পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সিলেট বিভাগের চার জেলার পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জানানো হয়, এবার সিলেট বিভাগের চার জেলায় ২ হাজার ৩৭৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ১৫ হাজার ৩৩৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে।
সিলেটের পুলিশ সুপার মো মনিরুজ্জামান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।