সিলেট সরকারি মদন মোহন কলেজের ভূমিদাতা পরিবারের সদস্য ও বিশিষ্ট সমাজসেবী সুখেন্দু বিকাশ দাসের মৃত্যুতে সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় সিসিক প্রশাসক প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সুখেন্দু বিকাশ দাস ৯৫ বছর বয়সে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে মহানগরীর মির্জাজাঙ্গাল এলাকায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বুধবার (২৫ নভেম্বর/১০ অগ্রহায়ণ) দুপুরে চালিবন্দর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সিসিক প্রশাসক সেখানে গিয়ে প্রয়াতের প্রতি শ্রদ্ধা ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি