এসআরবির অভিযানে সুনামগঞ্জে ৭১৭০টি ইয়াবা ট্যাবলেট সহ একজন গ্রেফতার

প্রকাশিত November 25, 2026
এসআরবির অভিযানে সুনামগঞ্জে ৭১৭০টি ইয়াবা ট্যাবলেট সহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি সুনামগঞ্জে অভিযান চালিয়ে ৭ হাজার ১৭০টি ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল মঙ্গলবার (২৪ নভেম্বর) আনুমানিক রাত পৌণে ১০টায় জেলা সদরের আব্দুজ জহুর সেতুর পাশে সিএনজি স্ট্যান্ডে অভিযান চালায়।
এ সময় পালানোর চেষ্টাকারী জুয়েল মিয়া (৪৪, পিতা মৃত নিজাম উদ্দিন, কাউকান্দি, তাহিরপুর, সুনামগঞ্জ) নামের একজনকে এসআরবি সদস্যরা আটক করেন।
পরে তার নিকট থেকে উল্লেখিত সংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিকে জব্দকৃত আলামত সহ সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।