সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মায়ের মৃত্যুতে আরিফুল হক চৌধুরীর শোক

প্রকাশিত October 8, 2026
সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মায়ের মৃত্যুতে আরিফুল হক চৌধুরীর শোক

প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মা হুসনবান বিবির ইন্তেকালে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, “হুসনবান বিবি একজন রত্নগর্ভা ও পুণ্যময়ী নারী ছিলেন। প্রবাসে থেকেও সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব দেশের সাংবাদিকতায় যে অবদান রাখছেন, তার পেছনে মরহুমার সঠিক দিকনির্দেশনা ও সুশিক্ষার বড় ভূমিকা রয়েছে।”
মন্ত্রী আরও বলেন, “হুসনবান বিবির মৃত্যুতে পরিবার অভিভাবককে হারালো। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
উল্লেখ্য, হুসনবান বিবি বৃহস্পতিবার (৮ অক্টোবর/২৩ আশ্বিন) রাত ১টা ১৫ মিনিটে সিলেটের চিকনাগুল কুহাইঘর এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।