বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি পরিচালক, সিলেট সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট থেকে আরো প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে।
রবিবার (৪ অক্টোবর/১৯ আশ্বিন) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাইনর ক্রিকেট লীগ-২০২৬-এ অংশগ্রহণকারী সিলেট বিভাগীয় ক্রিকেট দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের ক্রিকেটে সিলেটের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অতীতে সিলেটের অনেক খেলোয়াড় জাতীয় দলে খেলেছেন। ভবিষ্যতে সিলেট থেকে আরো প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা হবে, যারা জাতীয় দলে খেলার সুযোগ পাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি কাউন্সিলর আশরাফ আরমান, বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, দলের প্রধান কোচ মাসুম উদ দৌলা, সহকারী কোচ মোহাম্মদ রানা, ম্যানেজার রিংকু সরকার ও দলীয় অধিনায়ক সৌগত তালুকদার অর্কসহ দলের খেলোয়াড়রা। সংবাদ বিজ্ঞপ্তি