রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে হজরত শাহজালাল (র) ও হজরত শাহ পরান (র) মাজার জিয়ারত করেছেন।
এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর/৩১ ভাদ্র) সকাল সাড়ে ১১টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে একদিনের সফরে তিনি সিলেট পৌঁছেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বস্ত্র, পাট, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম সিলেট সফর। রাষ্ট্রপতির সাথে তার সহধর্মিণী রাহাত আরা বেগমও রয়েছেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউজে আসেন রাষ্ট্রপতি। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
সার্কিট হাউজে স্বল্প বিরতির পর দুপুর সাড়ে ১২টার দিকে সুফিসাধক হজরত শাহজালাল (র) মাজার জিয়ারত করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে তিনি দেশ ও জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন।
পরে তিনি খাদিম নগরে হজরত শাহপরাণ (র) মাজার জিয়ারত করেন এবং সেখানে যোহরের নামাজ আদায় করেন। পিআইডি