পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে নিবন্ধন চলছে

প্রকাশিত September 10, 2026
পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে নিবন্ধন চলছে

সিলেট মহানগরীর পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী উৎসবের আয়োজন করা হয়েছে।
‘শেকড়ের টানে, প্রাণের মেলায় চলো যাই স্মৃতির আঙিনায়’ এই শ্লোগানকে সামনে রেখে প্রাক্তন শিক্ষাথীদের পুনর্মিলনী-২০২৬ এর নিবন্ধন (রেজিস্ট্রশন) কার্যক্রম চলছে।
পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনীর ওয়েবসাইট www.pathantulahighschool.com এ তথ্য প্রদান করে সাবেক শিক্ষার্থীরা পুনর্মিলনীতে অংশ নিতে পারবেন।
সরাসরি নিবন্ধনের জন্য ০১৭১৬৩৮৮১৭৭ নম্বরে যোগাযোগ অথবা WhatsApp করতে পারেবেন। এই নিবন্ধন কার্যক্রম ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।
বিকাশ বা নগদ এবং ব্যাংক একাউন্টের মাধ্যমে নিবন্ধন ফি জমা দিতে পারবেন। বিকাশ বা নগদ একাউন্ট ০১৭১২২৫৪৩৩৩ এবং ব্যাংক একাউন্ট Pathantula Bilateral High School Ex Students Reunion 2026 SB A/C No. 1121012572461, Mercantile Bank PLC Subidbazar Branch Routing No. 140913499.
নিবন্ধনের জন্য ১ কপি পাসপোর্ট সাইজের ছবি সহ নাম, মোবাইল নম্বর, ব্যাচ, রক্তের গ্রুপ ও টি সার্টের সাইজের তথ্য প্রদান করতে হবে।
পুনর্মিলনী আগামী ডিসেম্বর মাসের ১২ তারিখ অনুষ্ঠিত হবে। এ জন্য প্রাক্তন শিক্ষার্থীদেরকে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহবান জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি