প্রথম সাপ্তাহিক সভার মাধ্যমে সিলেটে ‘রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়া’ নতুন সংগঠনে যাত্রা শুরু করেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেট মহানগরীর নাইওরপুলে হোটেল ফরচুন গার্ডেনের হলরুমে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো আবুল কালাম রোটারি ঘণ্টা বাজিয়ে সভার আনুষ্ঠানিক সূচনা করেন।
সভায় রোটারি প্রত্যয় পাঠ করান প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান এএসএমজি কিবরিয়া। রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার চার্টার সেক্রেটারি রোটারিয়ান মিয়া মো রুস্তমের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ডা তানভিরুল আরেফিন। ভোট অব থ্যাংকস জানান পাস্ট প্রেসিডেন্ট, ডেপুটি কো অর্ডিনেটর রোটারিয়ান অ্যাডভোকেট মো আব্দুল হাফিজ। এরপর ক্লাব সেক্রেটারি রিপোর্ট পেশ করেন।
সভা চলাকলীন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ইশতিয়াক জামান পিএইচডি ভার্চুয়ালি কল করে রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, সিনিয়র কো-অর্ডিনেটর এডমিন রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান, কো-অর্ডিনেটর ফাইন্যান্স রোটারিয়ান কবির উদ্দিন, সিনিয়র কো-অর্ডিনেটর রোটারিয়ান আলী আজম চৌধুরী তমাল, সিনিয়র কো-অর্ডিনেটর রোটারিয়ান অ্যাডভোকেট সালেহ আহমেদ চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট ডেপুটি কো- অর্ডিনেটর রোটারিয়ান অ্যাডভোকেট ড শহিদুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট, ক্লাব এডভাইজার রোটারিয়ান আব্দুল বাসিত ও অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরী।
সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ ও সাধারণ সম্পাদক শাকিলা ববি।
সভায় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার ২০২৬-২৭ বোর্ড অব ডিরেক্টরের চার্টার প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান এএসএমজি কিবরিয়া, চার্টার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো ফারুক আহমেদ, চার্টার ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো আমিনুল ইসলাম, চার্টার ট্রেজারার রোটারিয়ান পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হাফিজ, চার্টার ক্লাব লার্নিং ফেসিলেটর রোটারিয়ান পিপি ডা তানভিরুল আরেফিন, চার্টার জয়েন সেক্রেটারি রোটারিয়ান মো আনোয়ার হোসেন, চার্টার বুলেটিন এডিটর রোটারিয়ান মোহাম্মদ মুজিবুল হক, চার্টার ডি নিউ জেনারেশন রোটারিয়ান রঞ্জিত দেবনাথ ময়না, চার্টার সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান মো ফজল আহমেদ সাগর, চার্টার ডি ভোকেশনাল সার্ভিস রোটারিয়ান আয়েশা মনি, চার্টার ডি কমিউনিটি সার্ভিস রোটারিয়ান জান্নাতুল ফেরদৌস ও চার্টার ডি ইন্টারন্যাশনাল সার্ভিস রোটারিয়ান কামাল উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন চার্টার মেম্বার রোটারিয়ান শামস-ই-আরেফিন, রোটারিয়ান জাকরান আহমেদ ওয়ালিদ, রোটারিয়ান নাজিব আহমেদ অপু, রোটারিয়ান জামিল আহমেদ, রোটারিয়ান দ্বোহা চৌধুরী, রোটারিয়ান মো নাজমুল আলম লিজন, রোটারিয়ান মো আব্দুল হালিম, রোটারিয়ান মোশাহিদ আহমেদ রাহাত, রোটারিয়ান রবিউল হাসান চৌধুরী, রোটারিয়ান মো মাহদী হাসান, রোটারিয়ান অ্যাডভোকেট আবু ফাহাদ প্রমুখ।
সভা শেষে কেক কাটা হয়। সংবাদ বিজ্ঞপ্তি