শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, আটগাঁও গ্রামের আলী আমজাদ তালুকদার (৫৭) আর নেই।
রবিবার দুপুরে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী-সন্তান রেখে গেছেন।
তিনি আটগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম ইদ্রিস তালুকদারের ছোট ভাই এবং বর্তমান চেয়ারম্যান নোমান তালুকদারের বড় ভাই।
আলী আমজাদ তালুকদার মৃত্যুতে সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মো সিরাজুল ইসলাম সিরাজ ও প্রথম যুগ্ম আহ্বায়ক মো আব্দুল আউয়াল সহ উপজেলা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।