বাহুবলে মসজিদ কমিটি ও ইমাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২ আহত ৫০ জন

প্রকাশিত August 12, 2017
বাহুবলে মসজিদ কমিটি ও ইমাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২ আহত ৫০ জন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার মুগকান্দি গ্রামে মসজিদের কমিটি ও ইমাম পরিবর্তন নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে।
শনিবার ভোরে মুষলধারে বৃষ্টির মধ্যে এই সংঘর্ষ বাঁধে। আহতদেরকে বাহুবল উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা হলেন, লন্ডন প্রবাসী কবির আখঞ্জী ও মতিন মিয়া।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সাতকাপন ইউনিয়নের মুগকান্দি জামে মসজিদের কমিটি গঠন ও ইমাম পরিবর্তন নিয়ে গ্রামের দুই পক্ষে বিরোধ চলছিল। একপক্ষ বর্তমান ইমাম ফরিদ আখঞ্জীর পরিবর্তন চায়; কিন্তু অপরপক্ষ তা চায়না। এ অবস্থায় শুক্রবার জুম্মার নামাজে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুগকান্দি গ্রামের আবদাল মিয়া আখঞ্জীর পক্ষের সোহেল মিয়ার সাথে একই গ্রামের শফিক মাস্টারের বাকবিতণ্ডা হয়। এর জের ধরেই পরদিন দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।