লন্ডনে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জনের মৃত্যুর শংকায় শোকের ছায়া

প্রকাশিত June 15, 2017
লন্ডনে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জনের মৃত্যুর শংকায় শোকের ছায়া

আলী হোসেন রাজন, মৌলভীবাজার : মৌলভীবাজার শহরতলির খৈশাউড়া গ্রামে এখন শোকের ছায়া। কারণ বুধবার লন্ডনে কেসিংটনে গ্রিনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে এই গ্রামের একই পরিবারের ৫ সদস্য প্রাণ হারিয়েছেন বলে আশংকা করা হচ্ছে।
চব্বিশতলা ভবনটিতে আগুন লাগার পর বাথরুম থেকে নিকট আত্মীয়ের কাছে ফোনে প্রাণ বাঁচানোর আকুতি জানিয়েছিলেন তারা; কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত কারোর বেঁচে থাকার আভাস পাওয়া যায়নি।
সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের খৈশাউড়া গ্রামের কমরু মিয়া তার স্ত্রী রাবেয়া বেগম, ছেলে হামিদ ও হানিফ এবং মেয়ে তানিমাকে নিয়ে বসবাস করতেন ইস্ট লন্ডনের গ্রিনফেল টাওয়ারে। অগ্নিকাণ্ডের পর সর্বশেষ লন্ডন সময় রাত আড়াইটায় কমরু মিয়ার ভাতিজা আব্দুর রহিমের কাছে প্রাণ বাঁচানোর আকুতি জানান পরিবারের সদস্যরা। এরপর থেকে তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।
কমরু মিয়ার ছেলে সুজন মিয়া জানান, আব্দুর রহিম তাদের বাড়িতে ফোন করে বিস্তারিত জানিয়েছেন।