সিলেটে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে দিনটি পালন করা হলো।
এ উপলক্ষে সিলেট বিভাগীয় সকল পুলিশ ইউনিটের সমন্বয়ে বুধবার সকাল ১০টায় জেলা মহানগরীর রিকাবীবাজারে জেলা পুলিশ লাইন্সে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা ও মদন মোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ বক্তব্য রাখেন।