সিলেট ইসলামিক সোসাইটির শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সম্মেলন

প্রকাশিত October 16, 2022
সিলেট ইসলামিক সোসাইটির শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সম্মেলন

দি সিলেট ইসলামিক সোসাইটির শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মহানগরীর মিরাবাজারে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামি এডুকেশন সোসাইটি ঢাকার পরিচালক ড মোহাম্মদ ইকবাল হোসেন ভুঁইয়া । প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মো সেলিম উদ্দিন। দারসে কোরআন পেশ করেন ইবনেসিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। আলোচনা পেশ করেন সংগঠনের সেক্রেটারি মো আব্দুস শাকুর।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, জালালাবাদ টিটি কলেজের অধ্যক্ষ হাসমত উল্লাহ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম রাব্বানী, আল হেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা সুনামগঞ্জের অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, শাহ মোস্তফা একাডেমি মৌলভীবাজের অধ্যক্ষ ইয়ামিন আলী, আল আমিন জামেয়া উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মো জসিম উদ্দিন প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি