সিলেটে আমব্রেলার দেশব্যাপী গাছ লাগানো প্রতিযোগিতার সমাপনী

প্রকাশিত October 10, 2022
সিলেটে আমব্রেলার দেশব্যাপী গাছ লাগানো প্রতিযোগিতার সমাপনী

পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো দেশব্যাপী গাছ লাগানো প্রতিযোগিতা শেষ হয়েছে।
শনিবার রাতে সিলেট মহানগরীর বন্দরবাজারে একটি অভিজাত হোটেলে ‘পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড ২০২২’ প্রদানের মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এবার দেশে-বিদেশে বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করা দুই ব্যক্তি ও এক সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে৷
সোস্যাল ও ক্লাইমেট একটিভিস্ট, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সিলেট কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড ২০২২ এর কি-নোট স্পিকার ও জাতিসংঘের শিশু স্পিকার, চাইলএন্ডডির ফাউন্ডার ফাতিহা আয়াত এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন প্রাধিকারকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে৷
প্রতিযোগিতার মাধ্যমে গাছ লাগিয়ে পরিবেশপ্রেমী সংগঠন হিসেবে প্রথম হয়েছে খুলনা বিভাগের সাতক্ষীরার শরুব ইয়ুথ টিম, দ্বিতীয় হয়েছে কুমিল্লার চান্দিনা গার্ডেন লাভার্স সোসাইটি এবং তৃতীয় হয়েছে রংপুর বিভাগের ঠাকুরগাঁওর অক্সিজেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
এছাড়া বিভাগীয় সেরা হিসেবে খুলনা বিভাগ থেকে অভয়ারণ্য, ঢাকা বিভাগ থেকে বাংলাদেশ এনভায়রনমেন্টাল প্রটেকশন অথরিটি-বেপা, চট্টগ্রাম বিভাগ থেকে ওয়ানম্যান আর্মি, রংপুর বিভাগ থেকে ব্রাইট হিউমেনিটি , ময়মনসিংহ বিভাগ থেকে স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন রাঙ্গামাটিয়া, সিলেট বিভাগ থেকে ফেয়ার ফেইস জগন্নাথপুর ও রাজশাহী বিভাগ থেকে স্বপ্নচূড়াকে ‘পরিবেশে প্রেমী অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করা হয়৷
এছাড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সকল সংগঠনকে ‘ফ্রেন্ড অব এনভায়রনমেন্ট’ হিসেবে অ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমব্রেলার উপদেষ্টা, ক্রাউন সিমেন্টের ডিস্ট্রিক্ট ইনচার্জ (সিলেট-সুনামগঞ্জ) ইকবাল হোসাইন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত উপমহাপরিদর্শক, সিলেট রেঞ্জ (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন) এম এ জলিল ৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা। স্বাগত বক্তব্য রাখেন আমব্রেলার প্রতিষ্ঠাতা সভাপতি মো বাদশা মিয়া। সঞ্চালনা করেন আমব্রেলার উপদেষ্টা, হিউম্যানেটারিয়ান প্রফেশনাল ও ডেনিশ রিফিউজি কাউন্সিল, কক্সবাজার, বাংলাদেশের টিম লিডার আতিক রহমান।–সংবাদ বিজ্ঞপ্তি