প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ

প্রকাশিত October 2, 2022
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মো জুয়েল আহমর উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিন উপলক্ষে দক্ষিণ সুরমায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল এবং মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে দক্ষিণ সুরমার বৈরাগীবাজার হাজী সাহেরা খাতুন হিফজুল কোরআন মাদরাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এতিম ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি, ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের এডমিন কিবরিয়া আহমদ অপু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, দাউদপুর ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক জামাল হোসেন, উপজেলা শ্রমিক লীগ নেতা হানিফ আহমদ, শেখ ইমন আহমদ, এম এইচ আর জুয়েল, বিশিষ্ট মুরব্বি মখলিছ মিয়া, একরাম আলী, মো আব্দুল করিম, যুবনেতা সুহেল আহমদ প্রমুখ।
মিলাদ পরিচালনা করেন হাজী সাহেরা খাতুন হিফজুল কোরআন মাদরাসার সহকারী শিক্ষক হাফিজ আব্দুস শুকুর। দোয়া পরিচালনা করেন প্রধান শিক্ষক হাফিজ কুতুব বিন হারিছ।-সংবাদ বিজ্ঞপ্তি