বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের কৃষিবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সন্ধ্যায় মহানগরীর সুরমা মার্কেটে মহানগর মৎস্যজীবী লীগের অস্থায়ী কার্যালয়ে প্রথমে কেক কাটা হয়।
পরে মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক অ্যাডভোকেট মো আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্মআহবায়ক সালেহ আহমদ, মো শাহিন মিয়া, সদস্য জয়নাল আহমদ ঝানু, কবির আহমদ ময়না, আসাদ আহমদ, ৩৩ নম্বর ওয়ার্ড শাখার আহবায়ক মো রমিজ উদ্দিন, সোহাগ আহমদ, ১৪ নম্বর ওয়ার্ড শাখার আহবায়ক মো তেরা মিয়া প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি