জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক (রা) পরিচালিত দারুল আইতাম হালিমাতুস সাদিয়ার (রা) (জাঙ্গাইল, টুকেরবাজার, সিলেট) অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে এতিমখানা মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক (রা) মুহতামিম হাফিজ আশিকুর রহমান হাফিজাহুল্লাহর সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা মিসবাহুজ্জামানের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল আযহার মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মনজুরে মাওলা। বিশেষ অতিথি ছিলেন মাওলানা জুবায়ের বিন ইরশাদ, মাওলানা আবু তালহা ইয়ামিন, এতিমখানার মোতাওয়াল্লি মো সুলতান মাহমুদ, ম্যানেজিং কমিটির সদস্য কারী আকরামুল আজিজ, জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক (রা) শিক্ষক হাফিজ মো আতাউর রহমান, হাফিজ মাওলানা ওবায়দুল্লাহ, সহকারী শিক্ষা সচিব মাওলানা মুফতি আরমান হোসেন, শিক্ষক মাওলানা মুফতি আবুজর ইব্রাহীম, হাফিজ মো জাকারিয়া, মাওলানা জয়নাল আবেদীন, হাফিজ মাওলানা ইমরান আহমদ, হাফিজ মাওলানা মাহদি হাসান, হাফিজ মাওলানা ছিদ্দিক আহমদ, হাফিজ আব্দুল হক, কারী মনজুর আহমদ, মাওলানা রাজিবুল ইসলাম, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মাহফুজ নাঈম প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি