সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার বৃক্ষরোপণ শুরু

প্রকাশিত September 26, 2022
সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার বৃক্ষরোপণ শুরু

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
রবিবার দুপুরে মহানগরীর বাগবাড়িতে ছোটমণি নিবাস প্রাঙ্গণে কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ ও ছোটমণি নিবাসের উপতত্ত্বাবধায়ক লাকী পুরকায়স্থ।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন মাহমুদা সুলতানার সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন সানজিদা খানমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন নাজনীন হোসেন, লায়ন বাবলী চৌধুরী, লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন বিলকিস নূর, লায়ন হেলেন আহমেদ, লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা, লায়ন সাজেদা পারভীন, লায়ন সাকেরা সুলতানা জান্নাত প্রমুখ।
পরে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ ও ছোটমণি নিবাসের এতিম শিশুদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি