শেখ হাসিনার জন্মদিনে সিলেট জেলা আওয়ামী লীগের কর্মসূচি

প্রকাশিত September 25, 2022
শেখ হাসিনার জন্মদিনে সিলেট জেলা আওয়ামী লীগের কর্মসূচি

আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচিতে রয়েছে, ২৭ সেপ্টেম্বর, মঙ্গলবার দিনগত রাত ১২টা ১ মিনিটে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা, পরদিন বুধবার সকাল ১১টায় ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে কেন্দ্রীয় শহিদমিনার পর্যন্ত আনন্দ শোভাযাত্রা এবং বাদ জোহর হযরত শাহজালাল (র) মাজার মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনি বিতরণ।
সকল কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের ভারপ্রাপ্ত জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান অনুরোধ জানিয়েছেন।–সংবাদ বিজ্ঞপ্তি