সিলেটে হিন্দু মহিলা পরিষদের উদ্যোগে শাড়ি ও ধূতি বিতরণ

প্রকাশিত September 24, 2022
সিলেটে হিন্দু মহিলা পরিষদের উদ্যোগে শাড়ি ও ধূতি বিতরণ

শারদীয় দুর্গাপূজার উপহার হিসেবে বাংলাদেশ হিন্দু মহিলা পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শাড়ি ও ধূতি বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে মহানগরীর মির্জাজাঙ্গালে শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুজিউর মন্দিরে ১৫০টি পরিবারের মধ্যে এই শাড়ি ও ধূতি বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের জেলা শাখার সভাপতি মনি রানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৃষ্ণা চক্রবর্তীর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর আহবায়ক বাপ্পি দাশ, সদস্য সচিব সোমা রায়, জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক পলাশী মজুমদার, সহসভাপতি মাধবী ভট্টাচার্য, নির্বাহী সভাপতি রীনা তালুকদার, হিন্দু পরিষদ জেলা শাখার সভাপতি দিপক রায়, মহানগর সভাপতি নির্মলেন্দুু চৌধুরী পান্না, জেলার প্রধান সমন্বয়কারী রতন দে প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি