প্রস্তুতি সভায় সিদ্ধান্ত : সম্মেলনের জন্য প্রস্তুত ৭ নম্বর ওয়ার্ড বিএনপি

প্রকাশিত September 23, 2022
প্রস্তুতি সভায় সিদ্ধান্ত : সম্মেলনের জন্য প্রস্তুত ৭ নম্বর ওয়ার্ড বিএনপি

সিলেট মহানগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির অন্তর্গত ৮টি পাড়া কমিটি গঠন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সম্মেলনের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত দলের ৭ নম্বর ওয়ার্ড শাখা।
বৃহস্পতিবার রাতে ওয়ার্ড বিএনপির এক প্রস্তুতি সভায় সম্মেলন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মহানগর বিএনপির পক্ষ থেকে তারিখ নির্ধারণ হলে সম্মেলনের আয়োজন করা হবে।
ওয়ার্ড বিএনপির আহবায়ক মানিক মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির টিম প্রধান এমদাদ হোসেন চৌধুরী। আরও বক্তব্য রাখেন এম মখলিছ খান, লল্লিক আহমদ চৌধুরী, শফিক আহমদ চৌধুরী, আব্দুল ওয়াদুদ মিলন, জামাল আহমদ খান, দিলওয়ার আহমদ, নূরুল হক রাজু, এ এস এম সায়েম ও মো শফিক নূর।-সংবাদ বিজ্ঞপ্তি