মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৯ বাংলার ৩১ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী বার্ষিক উৎসব মহানগরীর মিরাবাজারে শ্রীশ্রীবলরাম জিউর আখড়ায় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে।
সকাল সোয়া ৮টায় জাতীয় পতাকা, মহালয়া পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন হবে। উদ্বোধক সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ।
সকাল ৯টায় চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন। এরপর রয়েছে, সকাল ১১টায় শ্রীশ্রী চণ্ডীপাঠ প্রতিযোগিতা, দুপুর ১২টায় শ্রীশ্রী গীতাপাঠ প্রতিযোগিতা, বিকাল ৩টায় ধর্মীয় গল্পবলা প্রতিযোগিতা ও বিকাল ৪টায় ধর্মীয় কুইজ প্রতিযোগিতা। বিকেল ৫টায় নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতার উদ্বোধন করবেন সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। এছাড়া সন্ধ্যা ৬টায় নির্ধারিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ৯টায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন এসএমপির উপপুলিশ কমিশনার মো আজবাহার আলী শেখ। এরপর সকাল সাড়ে ১০টায় মাতৃসংগীত প্রতিযোগিতা, দুপুর দেড়টায় মহাপ্রসাদ বিতরণ ও বিকেল ৩টায় শ্রীমা সারদা সংঘের প্রশিক্ষণার্থী শিল্পীবৃন্দের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৫টায় সমাজের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বীরেন্দ্র চন্দ স্মৃতিবৃত্তি, উপেন্দ্র চন্দ্র দাশ-প্রভাসিনী দাশ স্মৃতিবৃত্তি, সুরেশ চন্দ্র বণিক স্মৃতিবৃত্তি, যাদুমণি সূত্রধর স্মৃতিবৃত্তি, জ্যোতিষ চন্দ্রনাথ স্মৃতিবৃত্তি ও জলধীর রঞ্জন চৌধুরী স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান। বিশেষ অতিথি থাকবেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, অধ্যক্ষ প্রশান্ত কুমার সাহা, শাবিপ্রবির প্রফেসর ড হিমাদ্রী শেখর রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা ও মহালয়া উদযাপন পরিষদের যুগ্মসমন্বয়কারী অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস। সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি সাবেক ব্যাংকার প্রণব কুমার দেবনাথ। স্বাগত বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বৃত্তিদাতা অ্যাডভোকেট বিক্রম কুমার চন্দ, কবি সুমন বনিক, এপেক্সিয়ান চন্দন দাশ, অধীর সূত্রধর, সাধন চন্দ্র নাথ ও সুস্মিতা চৌধুরী শাওন। ধন্যবাদ জ্ঞাপন করবেন সহ সভাপতি বিনয় ভূষণ তালুকদার।
অনুষ্ঠানের শেষ দিন রবিবার সকাল সোয়া ৮টায় শ্রীমা সারদা সংঘ সিলেটের পরিচালনায় সমবেত চণ্ডীপাঠ, বিকাল ৫টায় পরিষদের সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদীর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় সিলেটের ধর্ম ও সমাজসেবায় দুজনকে সম্মাননা প্রদান এবং বৃহত্তর সিলেটের চার জেলার চারজন রত্নগর্ভা মাকে সম্মাননা প্রদান, ধর্মসভা, ‘অরুণ আলোর অঞ্জলি’র মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জয়সওয়াল। সম্মানিত অতিথি ও মুখ্য আলোচক থাকবেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথি থাকবেন সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী অধ্যাপক বিজিত কুমার দে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রসূন কান্তি চৌধুরী ও মহালয়া উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন। সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি প্রণব কুমার দেবনাথ। স্বাগত বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ। ধন্যবাদ জ্ঞাপন করবেন যুগ্মসমন্বয়কারী প্রফেসর অরুণ চন্দ্র পাল।
রাত ৯টায় সুবিধাবঞ্চিতদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি থাকবেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি অধ্যাপক প্রদীপ কুমার ভট্টাচার্য্য।-সংবাদ বিজ্ঞপ্তি