জেলা যুবদল সম্পাদকের মুক্তির দাবিতে মকন দোকানে সমাবেশ

প্রকাশিত September 18, 2022
জেলা যুবদল সম্পাদকের মুক্তির দাবিতে মকন দোকানে সমাবেশ

সিলেট জেলা যুবদলের সাধারণ মকসুদ আহমদের গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা যুবদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের উদ্যোগে রবিবার বিকেলে মকন দোকান পয়েন্টে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো মকন মিয়া।
উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমদ রণির সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মকসুদুল করিম নুহেলের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সহসভাপতি বশির আহমদ, আফরোজ মিয়া ও যুগ্মসম্পাদক সোনাহর আলী সোহেল।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজমল হোসেন তুহিন, আলী আহমদ, কাওছার আহমদ নামর, আনহার আহমদ মারনুছ, সাহেল আহমদ, রায়হান আলম, আতাউর রহমান, শামীম আহমদ নাজির প্রমুখ।
এর আগে বিক্ষোভ মিছিল বের করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি