বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটি মহানগরীর বিভিন্ন এলাকায় গড়ে উঠা জায়গায় ‘ওয়ান টু নাইনটি নাইন প্লাস’ নামক দোকানের প্রতারণা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার সংগঠনের নিয়মিত সাপ্তাহিক সভায় এ দাবি জানানো হয়।
এতে বলা হয়, এসব দোকানে অল্প টাকায় পণ্য বিক্রির কথা বলে ক্রেতাদের নিকট কৌশলে অধিক মূল্যে পণ্য বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯ সুরমা মার্কেটের ৩য় তলায় কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো বদরুল ইসলাম জাহাঙ্গীরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ডা হাবিবুর রহমান, সাংবাদিক এম এ হান্নান, ক্ষমা রাণী দে, মাওলানা মিজানুর রহমান, অ্যাডভোকেট ছায়াদুর রহমান, অ্যাডভোকেট মামুনুর রশীদ, ইকবাল হোসেন আফাজ, আব্দুল মুমিন লাহীন, মুহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম, হেলাল তপাদার, রুনা বেগম, রায়হান আহমদ, রহিমা বেগম, নাদিয়া ফেরদৌস প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি