সংসদ উপনেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ মাগরিব হযরত শাহজালাল (র) মাজার মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান, যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, কোষাধ্যক্ষ শমসের জামাল, উপদফতর সম্পাদক মো মজির উদ্দিন, নির্বাহী সদস্য আবদাল মিয়া, অ্যাডভোকেট মনসুর রশীদ, জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি