রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটনে গভর্নর অফিসিয়াল ক্লাব ভিজিট সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে মহানগরীর একটি অভিজাত হোটেলের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মিন্টু রঞ্জন দের সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান আছিম আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন, ডিস্ট্রিক্ট গভর্ণর (৩২৮২) রোটারিয়ান রাহেলা খান চৌধুরী।
তিনি বলেন, আর্তমানবতার কল্যাণ সাধনই রোটারিয়ানদের মূল লক্ষ্য। দুস্থ ও অসহায় মানুষকে সহযোগিতার পাশাপাশি রোটারি আন্দোলন সুন্দর সমাজ গঠনে কাজ করছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান, এরিয়া ডিরেক্টর পিপি রোটারিয়ান হানিফ মোহাম্মদ, জোনাল কোঅর্ডিনেটর রোটারিয়ান শাহেদ হোসাইন, এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান মামুনুর রশিদ, পিপি রোটারিয়ান কপিল উদ্দিন বাবুল, পিপি রোটারিয়ান ইসতিয়াক হোসেন মঞ্জুৃ, পিপি রোটারিয়ান মনজুর খান, পিপি রোটারিয়ান ডা কামরুল ইসলাম, আইপিপি রোটারিয়ান বোরহান উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আবু সাদেক লিপন, ডিস্ট্রিক্ট ফার্স্ট জেন্টলম্যান রোটারিয়ান জিয়া উদ্দিন, রোটারিয়ান জয়নাল আবেদিন ও রোটারিয়ান বাবুল শেখ।-সংবাদ বিজ্ঞপ্তি