ইসলামী ছাত্র আন্দোলনের কোতয়ালি থানা শাখার শোভাযাত্রা

প্রকাশিত August 25, 2022
ইসলামী ছাত্র আন্দোলনের কোতয়ালি থানা শাখার শোভাযাত্রা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট কোতয়ালি থানার শাখার উদ্যোগ মঙ্গলবার শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাহদী হাসান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নোমানের পরিচালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর সভাপতি মো আব্দুল্লাহ আরাফাত ।
আরও উপস্থিত ছিলেন, মহানগর তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক শেখ সাদী, স্কুল বিষয়ক সম্পাদক তামিম আহমদ, কওমি মাদরাসা বিষয়ক সম্পাদক মোবারক হোসাইন ও থানা শাখার সদস্য মো সুজন আহমদ।
এর আগে একটি শোভাযাত্রা কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়।–সংবাদ বিজ্ঞপ্তি