প্রবাসী উলামায়ে কেরামদের সঙ্গে ইসহাক আল মাদানীর মতবিনিময়

প্রকাশিত August 25, 2022
প্রবাসী উলামায়ে কেরামদের সঙ্গে ইসহাক আল মাদানীর মতবিনিময়

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা, শায়খুল হাদিস মাওলানা ইসহাক আল মাদানী বলেছেন, ‘আল্লাহতায়ালা আমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে আখ্যায়িত করে ভালো কাজের আদেশ ও মন্দ কাজে নিষেধ করার তাগিদ দিয়েছেন। সেই নির্দেশনা স্মরণে রেখেই ভূমিকা পালন করতে হবে। কুরআনের বিধানের আলোকে আমাদের জীবনের প্রতিটি দিক ও বিভাগ পরিচালনার চেষ্টা করা দরকার। ইলম, আমল ও ইখলাসের সমন্বয়ে দাওয়াতে দ্বীনের কাজ অব্যাহত রাখতে হবে।’
মঙ্গলবার রাতে সিলেট মহানগরীতে প্রবাসী উলামায়ে কেরামদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী চিন্তাবিদ ড নূরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন, দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারের সাবেক আমীর মাওলানা মওদূদ হাসান, অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল হালিম, মাওলানা সাঈদ বিন নূরুজ্জামান মাদানী ও মাওলানা জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা খলীলুর রহমান, অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, হারুনুর রশীদ ভূঁইয়া, মুহাম্মদ উল্লাহ মাহদি, অধ্যক্ষ মাওলানা আলী আক্কাস মোল্লা, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ, হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, মাওলানা শাহ মাহমুদুল হক, মাওলানা আসাদুর রহমান, হাফিজ মাওলানা জিল্লুর রহমান, হাফিজ আব্দুল আহাদ, হাফিজ মাওলানা মুখলিসুর রহমান ও মাওলানা শরীফ মুহাম্মদ শাহজালাল প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি