এনইইউবি স্পোর্টস ক্লাব আয়োজিত ইনডোর গেমসের পুরস্কার বিতরণ

প্রকাশিত August 22, 2022
এনইইউবি স্পোর্টস ক্লাব আয়োজিত ইনডোর গেমসের পুরস্কার বিতরণ

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ স্পোর্টস ক্লাব আয়োজিত ইনডোর গেমস চ্যালেঞ্জ-২০২২ (সিজন-৪) বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
এনইইউবি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক গোলাম ফারুক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ড মো নাহিদুল ইসলাম, প্রক্টর মো শামসুল কবির, ছাত্রকল্যাণ উপদেষ্টা রথীন্দ্র চন্দ্র গোপ, সহকারী অধ্যাপক শামিম আল আজিজ লেলিন, জাহান জেব ইবনে খালেদ জিন্নাহ, মো নাসির উদ্দিন ও শাহাদাৎ হোসেইন পারভেজ।
উল্লেখ্য, গত ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত ইনডোর ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ক্যারাম, দাবা, লুডু, মিউজিক্যাল চেয়ার ও পেনাল্টি শুটআউট ও ডাট বোর্ড গেমসের বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধুলার মাধ্যমে একটি দেশ যেমন পরিচিতি পায় তেমনি একটি বিশ্ববিদ্যালয়ও পরিচিত পেতে পারে।-সংবাদ বিজ্ঞপ্তি