ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ওয়ার্ড শাখার শপথ গ্রহণ

প্রকাশিত August 18, 2022
ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ওয়ার্ড শাখার শপথ গ্রহণ

সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের অন্তর্ভুক্ত সিলেট সিটি কর্পোরেশনের ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে মহানগরীর সুরমা মার্কেটে সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
সংগঠনের মহানগর সহসভাপতি আনোয়ার হোসেন আনাইর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আব্দুস সোবহানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি খোরশেদ আলম, সহসভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক মুসলিম মিয়া, সহসাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, প্রচার সম্পাদক জামাল আহমদ, সদস্য মজনু মিয়া, কালাম মিয়া, ভুট্টু মিয়া, হেলাল আহমদ প্রমুখ।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।
বক্তারা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার পরও সিলেটে পুলিশ ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক চালকদের হয়রানি করছে। ব্যাটারি চালিত রিক্সার রেকার ফি ৫০০ টাকার স্থলে ৩ হাজার ২০০ টাকা আদায় করা হচ্ছে। এতে শ্রমিকরা আর্থিক নির্যাতনের শিকার হচ্ছেন।–সংবাদ বিজ্ঞপ্তি