সিলেটে ইয়ূথ ক্যাডেট ফোরামের জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত August 17, 2022
সিলেটে ইয়ূথ ক্যাডেট ফোরামের জাতীয় শোক দিবস পালন

বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি শামিম আহমদ, সিলেট জেলা আহবায়ক মো সারওয়ার আলম মিতুন, যুগ্ম আহবায়ক মো এহিয়া, সদস্য সচিব শেখ তোফায়েল আহমদ সেপুল, সদস্য মুহিত খান, এনায়েত হুসেন ছাব্বির ও জনি মিয়া।-সংবাদ বিজ্ঞপ্তি